চিত্রনায়িকা অপু বিশ্বাস

সাজগোজ আর খাওয়া-দাওয়ায় অপুর ব্যবসা

চিত্রনায়িকা অপু বিশ্বাস আগেই বার্তা দিয়েছিলেন, নতুন বছরে অভিনয় ও চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন। এবার জানা গেলো, তার নতুন ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে। তার প্রতিষ্ঠানে একসঙ্গে করা যাবে, সাজগোজ, খাওয়া-দাওয়া আর কেনাকটা।

রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন অপু বিশ্বাস। শুক্রবার (১২ জানুয়ারি) এ দুটো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অপু বিশ্বাস বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হবে। সেটা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া-দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন; ক্রেতারা এখানে কসমেটিকসও পাবেন।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।