আমির খান

মেয়ের বিয়েতে কাঁদলেন আমির খান

বর-কনে বেশে মুখোমুখি দাঁড়িয়ে ইরা খান ও নূপুর শিখরে। ইরার পরনে সাদা রঙের গাউন, নূপুর পরেছেন স্যুট-কোট। ক্রিশ্চিয়ান ঐহিত্য মেনে শপথ পাঠের পর বর-কনে পরস্পরের ঠোঁটে চুম্বন করেন। তারপর আংটি বদল করেন তারা।

বিয়ের প্রতিটি অধ্যায় শেষ হওয়ার পর উপস্থিত অতিথিরা হাততালি দেন। এসময় অতিথিদের সারিতে প্রাক্তন স্ত্রী রীনার পাশে দাঁড়িয়ে ছিলেন আমির খান। মেয়ের বিয়ের দৃশ্য দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়েন মিস্টার পারফেকশনিস্ট। এক পর্যায়ে চোখের জল ধরে রাখতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ব্যক্তিগত জীবনে রীনা দত্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন আমির খান। এ সংসার আলো করে জন্ম নেয় কন্যা ইরা খান। কয়েক দিন আগে বাবার জিম ট্রেইনার নূপুর শিখরের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন ইরা। বুধবার (১০ জানুয়ারি) ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর।

এর আগে সংগীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইরা খান। প্রায় দুই বছর প্রেম করার পর ভেঙে যায় এই সম্পর্ক। এরপর বাবার জিম ট্রেইনার নূপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়ান ইরা। ২০২০ সালে করোনা সংকটের কারণে ভারতে লকডাউন ঘোষণা করা হয়।

এ সময় তার বাবা আমির খানের বাড়িতে ছিলেন ইরা খান। ওই সময়ে নূপুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ইরার। প্রথমে দোটানায় থাকলেও নূপুরের প্রেমের প্রস্তাবে রাজি হন ইরা। বুঝতে পারেন তিনিও নূপুরকে নিয়ে ভাবেন। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্কের যাত্রা শুরু হয়; যা গতকাল পরিণয় পেয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।