পারলে ক্ষমা করে দিও, স্ত্রীর উদ্দেশে মিশা সওদাগর

১ বছর, ২ বছর নয়, টানা ১০ বছর প্রেম করার পর ১৯৯৩ সালে জোবায়দা রব্বানী মিতাকে বিয়ে করেন অভিনেতা মিশা সওদাগর। কিছুদিন আগেই দাম্পত্য জীবনের ৩০ বছর পার করেছেন তারা। সেদিন প্রিয় স্ত্রীকে নিয়ে এই অভিনেতা ফেসবুকে লিখেছিলেন দু-চার কথাও।

কৃতজ্ঞতা জানিয়ে মিশা জানিয়েছেন, তাদের অতীতের কিছু কথা।

গত বছরের মিশা সওদাগরের স্ত্রী মিতার জন্মদিনের বিশেষ দিনে পাশে ছিলেন না মিশা। শুধু তাই না, শুটিংয়ের চাপে স্ত্রীর জন্মদিনের কথাও ভুলে গেলেন তিনি। আর সে কারণে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলেন সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

ফেসবুকে লেখেন, কলটাইম সাতটায়। ঠিক সাতটাই হোটেলে গাড়ি এসে উপস্থিত। ছটায় খুব সকালে ঘুম থেকে উঠে যাই। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম।

সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাকভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিও অনিচ্ছায় ভুলের একদিন দেরির জন্য। মিতা শুভ জন্মদিন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।