হৃতিক-দীপিকার

৫ দিনে হৃতিক-দীপিকার সিনেমার আয় ২৬৮ কোটি টাকা

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউড সিনেমা ‘ফাইটার’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। শুধু ভারতের ৪ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়ায়। প্রথমত, আপত্তিকর দৃশ্যসহ বেশ কিছু কারণে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। দ্বিতীয়ত, মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয় সিনেমাটি। তারপরও অগ্রিম টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে; সময়ের সঙ্গে আয়ের পরিমাণ ওঠা-নামা করছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ২৪.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৪১.২ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ২৭.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩০.২ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৮ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩২.৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৬৩ কোটি ৭৩ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, ‘ফাইটার’ ভারতে আয় করেছে ১৪২.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২০৩.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা)।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।