বিজয়

রাজনৈতিক দল গঠন করছেন বিজয়

রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তাকে দলের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

বিজয়ের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এনিডিটিভিকে বলেন, ‘আমরা দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাজ করছি।’

দলের নাম কি রাখা হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তামিল নাড়ুর ঐহিত্য মাথায় রেখে দলের নাম নির্বাচন করা হয়েছে।’

ঠিক কবে নাগাদ রাজনীতিতে সক্রিয় হবেন থালাপাতি বিজয়? এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘২০২৬ সালে তামিল নাড়ু রাজ্য নির্বাচনের আগে আগে রাজনীতিতে পা রাখবেন থালাপাতি বিজয়।’

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।