আত্মজীবনীমূলক গ্রন্থ

বইমেলায় কনকচাঁপার আত্মজীবনীমূলক গ্রন্থ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীত ছাড়াও নিজের ভাবনার কথা লেখুনির মাধ্যমে বলেছেন তিনি। তার লেখা কবিতা, প্রবন্ধ বেশ সুনাম কুড়িয়েছে। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এ শিল্পীর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কাটাঘুড়ি ৩’। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

নতুন বইয়ের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কনকচাঁপা। এতে তিনি লেখেন, ‘‘প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চার বছর পরে এবারের প্রাণের বইমেলায় আমার ধারাবাহিক আত্মজীবনীমূলক বই ‘কাটাঘুড়ি ৩’ প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। বইটি অনন্যার স্টলে (৩২ নম্বর স্টল) পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ, আমি আগামী ৯ ফেব্রুয়ারি বিকেলে অনন্যার স্টলে থাকব।’’

প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কনকচাঁপা লেখেন, ‘‘এখানে আমার আগের বই ‘স্থবির যাযাবর’, ‘কাটাঘুড়ি, কাটাঘুড়ি ২’ ও পাওয়া যাবে। আশা করি, আপনাদের বইটি ভালো লাগবে। বই প্রকাশের জন্য আমি অনন্যার কর্ণধার মনিরুল হক ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’’

২০১০ সালে সংগীতশিল্পী কনকচাঁপার প্রথম বইপ্রকাশ পায়। এর নাম ছিল, ‘স্থবির যাযাবর’। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ শিরোনামের আরো দুটি বই প্রকাশিত হয়।

কনকচাঁপা চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গান পরিবেশনে সমান পারদর্শী। তবে চলচ্চিত্রের গানের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে তিনবার পুরস্কার লাভ করেছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।