জায়েদ খান

ছবিটিতে ক্যারিয়ারের সেরা শ্রম দিয়েছি : জায়েদ খান

জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবির ট্রেলার ও পোস্টার প্রকাশ পেয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে দেখানো হবে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি জানান, তার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দিয়ে এই ছবিতে অভিনয় করেছেন।

ট্রেলার ও পোস্টার প্রকাশ অনুষ্ঠানে জায়েদ খান বলেন, ‘সিনেমাটির জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা জানেন কনকনে শীতের মধ্যে তিন দিন কাদার মধ্যে শুটিং করতে হয়েছে। সেই সময় আমার ঠান্ডা লেগেছিল।

সেই দৃশ্য আপনারা দেখেছেন। ফেসবুকে ভাইরাল হয়েছিল। এ ছাড়া নদীতে ঝাঁপ দিয়ে প্রায় এক কিলোমিটার সাঁতার কাটতে হয়েছিল। অনেক পরিশ্রম করেছি সিনেমাটির জন্য। আমাদের পরিচালক জাহিদ হোসেন ভাই অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।’

জায়েদ বলেন, “অনেক সিনেমা দেখা যায় ঈদে ঘোষণা দিয়ে মুক্তি পায় না। আমি প্রযোজককে এখনও বলছি, সিনেমাটির মুক্তি যেন না পিছিয়ে যায়। আমরা সিনেমাটির সঙ্গে আছি। প্রযোজকের এই উৎসাহ আমাদের মনোবলকে আরও দৃঢ় করেছে।

আমি বিশ্বাস করি ‘সোনার চর’ সবার ভালো লাগবে। যে কষ্ট করেছি সিনেমাটি নিয়ে। এবার নিন্দুকের সমালোচনা অনেকটাই কেটে যাবে। যারা আমার সমালোচনা করেন। কাজ দিয়েই তারা প্রশংসা করবেন। আমি কৃতজ্ঞ পরিচালকের কাছে।”


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।