মাইকিং করে একদম সস্তায় ইলিশ বিক্রি

বরগুনা পৌর মাছ বাজারে মাইকিং করে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রূপালি ইলিশ। তাও আবার রাতে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌর মাছ বাজারে মাইকিংয়ের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করে অন্য দিনগুলোর তুলনায় কেজিতে ৪০০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে।

খুচরা ইলিশ বিক্রেতা নান্টু মোল্লা বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে গভীর সাগর থেকে মাছ ধরা ট্রলারগুলো উপকূলে ফিরে এসেছে। তাদের আহরিত মাছে স্থানীয় বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ততা বেশি থাকার কারণে ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। বাজারে এখনো প্রচুর অবিক্রিত ইলিশ মাছ রয়েছে। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

বরগুনা সদর উপজেলায় পৌর মাছ বাজারে এবং রাস্তার পাশে ডালা সাজিয়েছে ছোট-বড় ইলিশ নিয়ে বিক্রেতারা। কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। ২০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ টাকা এবং ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।

কাউসার নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, দামে কম পাওয়ায় আমি ৩ কেজি ইলিশ কিনেছি। মাছগুলোও ভালো।

বিক্রেতা রফিক বলেন, দাম কম থাকার কারণে রাতে ইলিশ কিনে বাড়িতে মজুদ করব যাতে করে কিছুদিন মাছের ঘাটতি যেতে না পারে। বাজারে বড় সাইজের ইলিশের দাম তুলনামূলক কম।

ইলিশ ক্রেতা মোকলেস বাংলানিউজকে বলেন, রাতে মাইকিং শুনে ইলিশ কিনতে এসেছি। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।