এবার মিথিলা ও সৌরভের আড়াই মিনিটের ভিডিও ফাঁস

নীলকুঠি যৌনপল্লির দরজায় একজন মন্টু পাইলট। তার কোলে অজ্ঞান-নিস্তেজ এক নারী। সৌরভ বললেন, শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।

একটু খেয়াল করলে বোঝা যায়, ওই নারী আসলে রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের এই অভিনেত্রী কলকাতার বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’তে কাজ করেছেন। সেটার ট্রেলারই প্রকাশ্যে এসেছে আজ।

আড়াই মিনিটের এই ট্রেলারে চমকে দিয়েছেন মিথিলা ও সৌরভ। মন্টু চরিত্রে আগের মতোই অনবদ্য অভিনয় করেছেন সৌরভ। কখনো এক সাধারণ পিতার ভূমিকায়, যে নিজের মেয়েকে ভীষণ ভালোবাসে। আবার কখনো যৌনপল্লির দুর্ধর্ষ দালাল হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন।

অন্যদিকে মিথিলা ঘটনাক্রমে এসে পৌঁছান নীলকুঠি যৌনপল্লিতে। তাকে জোর করে সেখানে আটকে রাখা হয়। শারীরিক নির্যাতনও করা হয়। এরপর সেখানেই নিজেকে মানিয়ে

নেওয়ার চেষ্টা করেন মিথিলা। নীলকুঠির গল্পে নতুন এই মোড় শেষ পর্যন্ত কোনদিকে যায়, তা অবশ্য এখনই বোঝা যায়নি। পুরো সিরিজটি দেখার মাধ্যমে পরিষ্কার হবে।

প্রথম সিজনের মতো ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনও নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়। এবার সৌরভের মুখোমুখি মিথিলা। কতটা জমেছে তাদের রসায়ন, তা দেখার অপেক্ষায় দর্শক। আগামী ২৯ এপ্রিল সিরিজটি হইচই-এ মুক্তি পাবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।