vijay

বিজয়কে বহনকারী গাড়ি ভেঙে দিলো ভক্তরা

প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনার শেষ নেই। এবার দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়কে দেখতে গিয়ে তাকে বহনকারী গাড়িটি ভেঙে দিলেন ভক্তরা। এ মুহূর্তের বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, দীর্ঘ ১৪ বছর পর গতকাল কেরালায় গিয়েছেন থালাপাতি বিজয়। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর হাজার হাজার ভক্তের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন তিনি। এয়ারপোর্ট থেকে বিজয়কে একটি বিলাসবহুল গাড়ি করে নিয়ে যাওয়া হয় হোটেলে। কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তাকর্মীরা ভক্তদের সামলাতে হিমশিম খান। এতে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটির বিভিন্ন অংশ; ভেঙে গেছে কয়েকটি গ্লাস।

বিজয়ের পরবর্তী সিনেমা ‘গোট’ বা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি পরিচালনা করছেন ভেঙ্কট প্রভু। এ সিনেমার শুটিংয়ের জন্য কেরালাতে গিয়েছেন বিজয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এটি।

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।