তিমিকে মানুষের মর্যাদার দাবি

নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর রাজা তিমিকে মানুষের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। সংকটাপন্ন এই প্রাণীকে রক্ষা করতে দেশটির সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

এ তথ্য দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। এ নিয়ে বৃহস্পতিবার ‘ডিকলারেশন ফর দ্য ওশান’ নামের একটি ঘোষণাপত্র প্রকাশ করেন মাউরি রাজা তুহেইতিয়া পোটাটাউতে ভেরোহেরো সপ্তম।

ঘোষণায় বলা হয়, তিমির মধ্যে মানুষের মতো চলাফেরা, আচরণ ও নিজস্ব সংস্কৃতি প্রকাশের স্বতঃস্ফূর্ত ক্ষমতা রয়েছে।

এতে মানুষের অনুরূপ মর্যাদা দেওয়া হলে তিমির সংরক্ষণ ও বংশবিস্তার ঝুঁকিমুক্ত হবে। তিমি অতিপ্রাকৃতিক প্রাণী হিসাবে পরিচিত মাউরিদের কাছে। নিউজিল্যান্ডের অনেক আদিবাসী তিমিকে সমুদ্রের দেবতা টাঙ্গারোয়ার পূর্বপুরুষ বলে মনে করেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।