mango

১৫ মে থেকে বাজারে পাওয়া যাবে রাজশাহীর আম

আগামী ১৫ মে থেকে রাজধানীসহ সারাদেশে রাজশাহীর আম বিক্রয় শুরু হবে। চলতি মৌসুমে বাজারে আম বাজারজাতকরণের দিন নির্ধারণ করা হয়েছে।

আজ ১২ মে ২০২৪ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অংশীজনদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময়সভায় এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যেন অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় গুটি জাতের আঁটির আম ১৫ মে থেকে পাড়া যাবে। এ ছাড়া ২৫ মে থেকে গোপালভোগ, রানিপছন্দ ও লক্ষণভোগ, ক্ষিরসাপাত/হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ জুন, ফজলি ১৫ জুন, আশ্বিনা ১০ জুলাই, বারি-৪ জাতের আম ৫ জুলাই, গৌড়মতি জাতের আম ১৫ জুলাই, ইলামতি ২০ আগস্ট থেকে পাড়া ও বাজারজাতকরণ করা যাবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।