Juhi

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী জুহি

বিগ বস সিজন-৫ জয়ী তারকা জুহি পারমার। যিনি একজন সফল অভিনেত্রী। দীর্ঘদিন ধরে প্রচারিত টেলিভিশন শো ‘কুমকুম এক প্যায়ারা সা বন্ধন’-কুমকুমের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই তারকা। সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকে কিছু অপ্রত্যাশিত ঘটনার কথা তুলে ধরেছেন তিনি। যেখানে রয়েছে কাস্টিং কাউচের মতো ভয়ংকর গল্প। তবে অভিনেত্রী কখনোই আপোষ করেননি করো সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি জানান, মাত্র ১৭ বছর বয়সে একটি দৃশ্যে শুটিংয়ের জন্য তাকে শরীরে শুধুমাত্র অন্তর্বাস (বিকিনি) পরতে বলা হয়েছিল। একইসঙ্গে এটাও বলা হয়েছিল, তিনি যদি এই দৃশ্য করতে রাজি না হন, তাহলে ক্যারিয়ারে সমস্যার মুখে পড়তে হবে।

অভিনেত্রী জানান, একটি চ্যানেলের মিউজিক অ্যালবামের প্রস্তাব পেয়েছিলেন তিনি। যেখানে তাকে বিকিনি পরতে বলা হয়েছিল। কিন্তু জুহি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

জুহি বলেন, আমি সেই প্রস্তাবে রাজি হইনি। পরে চ্যানেলের প্রধান আমাকে বলেছিলেন, কিছু বিষয়ে আপোষ না করলে আমি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারব না। এর জবাবে আমি বলেছিলাম, আপনি কী সঠিক সিন্ধান্ত নিলেন?

অভিনেত্রী বলেন, নিজের নীতিতে অটল থেকে ভালো সুযোগ না পেলেও আমার আফসোস ছিল না। আমি কোনো ধরণের আপোষ না করেই সেদিন ফিরে আসি।

প্রায় দুই বছর পর জুহি যখন ‘শাহিন’ এবং ‘চুড়িয়া’-এর মতো শোতে কাজ করছিলেন, তখন তিনি একটি সেকেন্ড-হ্যান্ড মারুতি গাড়ি কিনেছিলেন। একদিন গাড়ি চালানোর সময় তিনি দেখতে পান সেই চ্যানেলের প্রধান তার অফিসের বাইরে দাঁড়িয়ে আছেন।

সে সময় জুহি গাড়ির কাচ নামিয়ে বলেন, স্যার, আমি কোনও আপোষ করিনি এবং খুব ভালোভাবেই বেঁচে আছি। আর এই গাড়িটা আমার নিজের টাকায় কেনা।

প্রসঙ্গত, কুমকুমের চরিত্রে জুহি পারমারকে দর্শকরা বেশ পছন্দ করেছেন। এছাড়াও, তিনি ‘বিগ বস ৫’-এর বিজয়ী। সম্প্রতি জুহিকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘ইয়ে মেরি ফ্যামিলি’-তে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।