Poland

দেয়াল বেয়ে ২৫ তলায় উঠলেন যুবক

রোমাঞ্চকর অনেক অভিযানে অংশ নেয় মানুষ। সম্প্রতি রশি ছাড়াই ৩০ তলা ভবনের দেয়াল বেয়ে উপরে ওঠার অভিযানে অংশ নিয়েছিলেন পোল্যান্ডের এক যুবক। ওই যুবকের নাম মার্চিন ব্যানট। এমন ঘটনার পরে জরিমানা গুনতে হচ্ছে তার।

আর্জেন্টিনার জার্সি পরে বুয়েন্স আয়ার্সের গ্লোব্যান্ট ভবনের দেয়াল বেয়ে একে এক ২৫ তলা অতিক্রম করার পর মার্চিনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে থামাতে সক্ষম হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্চিন ব্যানটের এই অভিযান দেখতে ভবনের নিচে ভিড় জমায় উৎসুক পথচারী। কোনো একজন পথচারী জরুরি নম্বরে ফোন দেয়। এরপরে জরুরি পরিষেবা সংস্থাগুলো তৎক্ষণাৎ তৎপরতা দেখায়। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়। মার্চেন্ট ২৫ তলা থেকে উপরের দিকে না গিয়ে নিচ তলায় নেমে আসে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এমন ঘটনা ঘটানোর জন্য জরিমানাস্বরূপ তাকে এই অভিযানের খরচ বহন করতে বলা হয়েছে।

মার্চিন ব্যানটের বয়স ৩৬ বছর। এর আগেও একই ধরনের স্ট্যান্ট তিনি নিয়েছেন। মার্চিন ব্যানটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী রয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।