Tilor

টেলর সুইফটের ১০ মনোনয়ন

বিশ্বজুড়েই অগণিত ভক্ত রয়েছে পসম্রাজ্ঞী টেলর সুইফটের। কয়েক বছর ধরে কনসার্ট থেকে রেকর্ডকৃত গান সবখানেই রাজত্ব চলছে তার। এবার জানা গেল, একসঙ্গে দশটি মনোনয়ন পেয়েছেন এই গায়িকা।

আগামী ১০ সেপ্টেম্বর প্রথমবারের মতো নিউইয়র্কে বসবে ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’-এর আসর। গত ৬ আগস্ট অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ‘ফোর্টনাইট’ মিউজিক ভিডিওর জন্য আটটি বিভাগে (ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট কোলাবরেশন, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ডিরেকশন, বেস্ট এডিটিং, বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ও বেস্ট আর্ট ডিরেকশন) মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট।

এ ছাড়া আর্টিস্ট অব দ্য ইয়ার ও বেস্ট পপ ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ মনোনয়ন পেয়েছেন আমেরিকান র‌্যাপার পোস্ট ম্যালোন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।