Nata

এবার যেভাবে গ্রেফতার হলেন পলক, টুকু ও ছাত্রলীগ নেতা সৈকত

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তানভীর হাসান সৈকত রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গতকাল (মঙ্গলবার) গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। সে সময় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।