পরিবর্তন হলো এইচএসসি পরীক্ষার রুটিন

বন্যার কারণে পেছানো ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। তবে পরীক্ষার রুটিনে এসেছে কিছুটা পরিবর্তন। বুধবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল। ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে সংস্কৃত প্রথম পত্রের পরীক্ষা ২০ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর এবং সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষা ২১ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে।

আগের রুটিনে একই দিনে সকালে ভূগোল ও বিকেলে সংস্কৃত পরীক্ষা পড়ে গিয়েছিল। যাদের এই দুইটি বিষয়ই আছে তাদের কথা মাথায় রেখে সংস্কৃত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি হবে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।