প্রথম স্ত্রীর যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষ

প্রথম স্ত্রী ও সন্তানের যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষরা। আজ বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে এ কথা উল্লেখ করেন। কোরআনকে উদ্ধৃত করে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, প্রথম স্ত্রী ও সন্তানদের যত্ন না নিলে মুসলমানদের দ্বিতীয় বিয়ে করা ধর্মবিরুদ্ধ।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রকাশ কেশরওয়ানি ও রাজেন্দ্র কুমার তাঁদের পর্যবেক্ষণে বলেন, যদি কোনো মুসলমান পুরুষ বুঝতে পারেন যে, তিনি প্রথম পক্ষের স্ত্রী-সন্তানদের দায়িত্ব নিতে অক্ষম, তবে তাঁর দ্বিতীয় বিয়ে করার ভাবনা থেকে সরে আসা উচিত।

আদালত আরও বলেন, ধর্মনির্বিশেষে কোনো পুরুষ যদি প্রথম পক্ষের স্ত্রীর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন, তবে তিনি প্রথম পক্ষের স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না।

কিছু দিন আগে আজিজুর রাহমান নামের উত্তরপ্রদেশের এক বাসিন্দা প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করে আদালতের শরণাপন্ন হন। কিন্তু আদালত জানান, প্রথম পক্ষের স্ত্রীর অজান্তেই দ্বিতীয় বিয়ে করেছিলেন ব্যক্তি। তাই তিনি প্রথম স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে কিংবা প্রথম স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করতে পারেন না।

একই সঙ্গে আদালত এ-ও উল্লেখ করেন, কোরানআনে বলা হয়েছে একজন মুসলমান পুরুষ সর্বাধিক চারটি বিয়ে করতে পারবেন। কিন্তু সেই ব্যক্তি যদি বুঝতে পারেন যে, তিনি আগের স্ত্রীর সঙ্গে ন্যায়বিচার করতে পারছেন না, তা হলে তাঁর একটির বেশি বিয়ে করা উচিত নয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।