সিয়ামকে আমার হেব্বি লাগে: পরীমনি

এবার অভিনেতা সিয়াম আহমেদকে প্রশংসায় ভাসালেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ‘বিশ্বসুন্দরী’ নায়িকা।
সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে এ অভিনেত্রী লেখেন, সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।

হঠাৎ পরীমনি কর্তৃক সিয়ামকে ‘ভালো ছেলে’র চারিত্রিক সনদ দেওয়ার কারণ কী? মিডিয়াপাড়ার অনেকেই নেপথ্যের গল্পটা খুঁজতে মাঠে নেমে পড়লেন। পেলেন কিছু সাম্প্রতিক ঘটনাও।

যার মধ্যে ঘুরেফিরে উঠে এসেছে মঙ্গলবার (১১ অক্টোবর) আয়োজিত ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন। যে মঞ্চে হাজির ছিলেন সিনেমার দুই নায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

অনেকের মতে, মূলত এই মঞ্চটিকে ঘিরেই পরীমনি এমন প্রতিক্রিয়া দিলেন। কারণ, এদিন মঞ্চে অনেকটা সময় মিমের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন পরীর বর রাজ। যেখানে সিয়ামের হাত ছিল খালি।

যদিও পরী ‘দামাল’ মঞ্চের ঘটনাকে নেপথ্যের কারণ মানছেন না। বরং তিনি বাস্তবের সিয়ামের চরিত্রটাকেই ইঙ্গিত করেছেন বলে গণমাধ্যমকে জানান।

সম্প্রতি চিত্রনায়ক সিয়াম আহমেদ ও শরীফুল রাজ দুজন মিলে তাদের ছেলেদের জন্য একটি স্পোর্টস ক্লাব গড়ার পরিকল্পনার কথা জানান। এবার রাজের স্ত্রী পরীমনি সিয়ামকে দিলেন ‘ভালো ছেলে’র সনদ। সিনেমার বাইরেও যে তাদের ব্যক্তিগত ও পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে সেটা সুস্পষ্ট।

উল্লেখ্য, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল সিয়াম-পরী জুটিকে। পরীর বর শরীফুল রাজের সঙ্গে ‘দামাল’ সিনেমাতেও অভিনয় করেছেন সিয়াম। এদিকে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে সিয়াম-পরী অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।