সংসার চালাতে বাবা করেন দিনমজুরের কাজ, ISRO-র বিজ্ঞানী হয়ে ইতিহাস গড়লেন ছেলে

মহারাষ্ট্রের সোলাপুর (solapur) জেলার সারকোলি (sarkoli) গ্রামের বাসিন্দা ‘সোমনাথ মালী’ (somnath Mali); যার বাবা পেশায় একজন দিনমজুর (daily wage labour) । ছোটবেলা থেকে অত্যন্ত মেধা সম্পন্ন হলেও, তার পড়াশোনার পথে সব সময় কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকতো আর্থিক অনটন।

তবে তার অভাব-অনটনকে কাটিয়ে তুলতে সাহায্য করেছিল তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলের পরে, কেবিপি কলেজে (kbp college) পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো সোমনাথ।

তাকে যাবতীয় আর্থিক সাহায্য করেছিলেন তার স্কুলের শিক্ষকেরা। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর, তার ডাক আসে আইআইটি দিল্লি (IIT delhi) থেকে।

আইআইটি দিল্লিতে পড়ার সময় একটি প্লেনের নকশা তৈরি করে, সকলের নজর কেড়েছিলো সোমনাথ। এরপর ২০১৬ সালে ISRO-তে আবেদন জমা দিলেও, তার আবেদনটি গ্রাহ্য হয়নি কিন্তু তাতেও থেমে থাকেনি সে। সারা জীবনের কঠিনতর অধ্যাবস্যার ফল হিসেবে, বর্তমানে ইসরোর বিজ্ঞানী সোমনাথ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।