বাবা হিসেবে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

সম্প্রতি ঢালিউড পাড়ায় আলোচনার তুঙ্গে রয়েছেন রোমান্টিক জুটি শকিব-বুবলী। ইতোমধ্যে এ জুটি নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনেছেন।

বাবা হিসেবে শাকিব খান কতটুকু দায়িত্ববান, এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক গণমাধ্যমকে বুবলী জানিয়েছেন, শাকিব খান আসলে বাবা হিসেবে সন্তানকে নিয়ে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সুন্দর পরিকল্পনা করেন। সবসময় পাশে থাকার চেষ্টা করেন। এক কথায় বাবা হিসেবে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা বুবলী।

তিনি আরও বলেন, শাকিব অনেক ব্যস্ত। নানা ব্যস্ততায় সবসময় সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়তো একটু সময় লেগে যায়। তাছাড়া সবকিছু নিয়ে ওকে বেশি প্রেশার দিতে চাই না আমি। তাই যেকোনো দায়িত্ব বাস্তবায়নের ব্যাপারটি আমিই মূলত দেখাশোনা করি। এ জন্য ব্যাপারটিও পরিবারে চেক অ্যান্ড ব্যালান্স করে নিয়েছি। সেক্ষেত্রে একজন পরিকল্পনাকারী, আরেকজন বাস্তবায়নকারী। এভাবেই চলছে।

শাকিবের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বুবলী বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়।

নায়িকার ভাষ্য, আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন, যা আসলে ঠিক নয়।

আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।