সুযোগ পেয়েও যাননি বিদেশ, দেশের চিকিৎসায় সুস্থ রনি

দুর্ঘটনার পর আমাকে বিদেশে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে। দেশের চিকিৎসায় এখন সুস্থ হয়েছি বলে জানিয়েছেন আবু হেনা রনি।

দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এরপরই বার্ন ইনস্টিটিউটের হলরুমে সাংবাদিকদের সামনে আসেন এ কৌতুক অভিনেতা।

তিনি বলেন, ঘটনার পর আইজিপি আমাকে এবং জিল্লুর রহমান ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হয়নি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে, সেজন্যই আমিই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছি। এখন আমি পুরোপুরি সুস্থ।

এ সময় তিনি পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তারা আমাকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সেই বিষয়টি আমি ভুলতে পারব না।

তিনি প্রত্যেক জেলায় একটি করে বা;র্ন ইনস্টিটিউট করার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

এ সময় শেখ হাসিনা বা;র্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের বলেন, ঘটনার পর তাদের চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। আজকে আমরা রনিকে এখান থেকে রিলিজ দিয়ে দিচ্ছি।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নজরুল ইসলাম মোল‍্যা, হাফিজ আক্তার, সৈয়দ নুরুল ইসলাম, মোস্তাক আহমেদ, রমনা জোনের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।