ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও সমান জনপ্রিয়।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) জয়া নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
ইতিমধ্যে ছবিগুলো প্রশংসিত হচ্ছে। ভক্তরা ভালোবাসায় যেমন ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে তেমনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘কিভাবে তারুণ্য ধরে রাখেন? আপনার এই ছবি তো আমার চোখ কপালে তুলে দিল।’
আরেকজন লিখেছেন, ‘আপনার এই সৌন্দর্যের তুলনা হয় না। দেখলেই মনে হয় আপনি তরুণ।’ কমলা রঙের শীতের হাল ফ্যাশনে জয়া অনেকটাই ধরা দিয়েছেন বোল্ড লুকে। তার এই লুকে অনেকের চক্ষু চড়কগাছ! অন্তত কমেন্ট বক্স এ কথার সাক্ষ্য দিচ্ছে। এবং যথারীতি জয়ার বয়স নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না।এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’
বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আসছে জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

