সেন্ট মার্টিনের সেই পাথরটির নাম ‌’মৌসুমী’

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। যেখানে কেটে গেছে প্রায় ২৫টি বছর। দীর্ঘ এ ক্যারিয়ারে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। পেয়েছেন সরকারি-বেরসকারি নানা স্বীকৃতিও। তবে তার জীবনের অন্যতম এক স্বীকৃতির কথা হয়েতো অনেকেই জানেন না। সেটা হচ্ছে মৌসুমীর নামে সেন্ট মার্টিনে ‘মৌসুমী পাথর’ নামে একটি পাথরের নাম করণ করা হয়েছে।

বাংলাদেশের সর্ব দক্ষিণে সমুদ্রের গভীর সমুদ্রে প্রবেশের পূর্বেই বাংলাদেশের সৌন্দর্যমন্ডিত দ্বীপ সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে চিত্রনায়িকা মৌসুমীর নামে একটি পাথরের নামকরণ করা হয়েছে।

সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের মূল আকর্ষণ হচ্ছে প্রবাল পাথর। জোয়ার-ভাটার খেলায় এসব প্রবাল সকালে ডুবে, বিকেলে ভাসে। জোয়ার-ভাটার খেলায় শেষ যে পাথরটি দেখা যায় স্থানীয়রা সেটিকে জনপ্রিয় নায়িকা মৌসুমীর নামেই ডাকে। মজার বিষয় হলো এ ছেঁড়া দ্বীপে যে একটি পরিবার থাকে তাদের মেয়ের নামও মৌসুমী! হয়তো ওই পাথরের নামেই তার নাম রাখা হয়েছে!

পাথরের নাম মৌসুমী রাখার কারণও বেশ চমকপ্রদ। স্থানীয়রা জানান, নব্বই দশকে বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র সঙ্গে মৌসুমী এই দ্বীপে আসেন। ‘অন্তরে অন্তরে’ ছবিতে ‘এখানে দু’জনে নির্জনে, সাজাবো প্রেমেরও পৃথিবী…’ এ গানের সঙ্গে মৌসুমী ওই পাথরে উঠে নাচ-গান করেছিলেন। সেই থেকে এ পাথরটিকে ‘মৌসুমী পাথর’ বলে জানেন সবাই!


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।