নয় মাস সে সন্তানের কোন খোঁজ-খবর রাখেনি: বুবলী

শাকিব খানের সঙ্গে অনেক নায়িকাসহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক শোনা যায়, এসব কথার ওপর আস্থা রাখেন না বুবলী। এসব ক্ষেত্রে শাকিব খানকেই বিশ্বাস করেন তিনি। বুবলী বলেন, এসব বিতর্ক আমার কানেও আসে।

এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তাঁর কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাঁকে বিশ্বাস করি।

নয়মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ নেই শাকিব খান এমন দাবি করেছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, এসব নিয়ে আমি আসলে কখনই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রসঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়িত্বই পালন করেননি তিনি। তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি সবার আগে ভাবেন! দেখুন, এসব নিয়ে কথা হোক আমি চাইনি।

বুবলী বলেন, জল ঘোলা করে, পাল্টাপাল্টি কথা বললেই কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। করোনার সময় আমেরিকার মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া- এরপর দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।

এসময় শাকিব প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘শাকিবের কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে বিশ্বাস করি। স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।’

এ আলাপচারিতায় বুবলী জানান, স্বামী হিসেবে, বাচ্চার বাবা হিসেবে এবং সহকর্মী হিসেবে শাকিবের প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।