শাকিব খানের আগেই দর্শক আমার সিক্স প্যাক দেখবে

ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রীপা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি। আর এতে সিক্স প্যাক দেখা যাবে নায়িকার। এই সিনেমার মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাকিবের পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাজ রীপা লিখেছেন, ‘শের খান’ সিনেমার জন্য শুভকামনা। কিন্তু শের খানের আগে মুক্তি তার সিক্স প্যাক নিয়ে হাজির হবে।

চ্যালেঞ্জটা না হয় প্রিয় হিরো সুপারস্টারের সঙ্গেই নিলাম। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানান, শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্স প্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা তার সঙ্গেই নিয়েছি।

এই অভিনেত্রী আরো জানান, ‘শের খান’-এর আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ পাবে। এতে আমার সিক্স প্যাক দেখা যাবে। যেহেতু আমার সিনেমাটি আগে রিলিজ হবে, তাই দর্শক আমার সিক্স প্যাক আগে দেখবে- সেটাই বলতে চেয়েছি। রাজ রীপা বলেন, ‘মুক্তি’ নারীকেন্দ্রিক সিনেমা।

এই সিনেমার জন্য আমার লাইফের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। একটি চরিত্র হয়ে উঠতে পাগলের মতো দৌঁড়েছি।

এছাড়া সিনেমার গল্প প্রসঙ্গে নায়িকা জানান, আমাদের সমাজে নারীরা প্রতিধাপে বিপদের মুখে পড়ে। প্রতিটি সেক্টরে থাকে নানা সীমাবদ্ধতা। এই প্রতিবন্ধকতার ফলে কী ঘটে, কী ঘটতে পারে সেটিই পর্দায় দেখা যাবে। এর আগে ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রীপা। তার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।