​পরকীয়ায় লিপ্ত শোয়েব মালিক! ভাঙনের মুখে সানিয়া মির্জার সংসার!

ভালোবাসার টানে একসময় দেশ ছেড়েছিলেন সানিয়া মির্জা। শোয়েব মালিকের হাত ধরে বাসা বেঁধেছিলেন দুবাইয়ে। তবু আগলে রাখতে পারলেন না সংসার!

শোনা যাচ্ছে, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাক ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্কে ফাটল ধরেছে। ওই খবর ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ার সর্বত্র।

সানিয়া এবং শোয়েবের জুটি বরাবরই চর্চায় থাকে। এবার আলোচনার মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। ভারত এবং পাকিস্তান, দুই দেশেই আলোচনা চলছে সেলিব্রিটি কাপলকে নিয়ে। ২০১০ সালে শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। ২০১৮ সালে তাঁর কোল আলো করে এসেছিল খুদে ইজান। তবে বর্তমানে নাকি শোয়েব এবং সানিয়ার সম্পর্কে বড়সড় চিড় ধরেছে। পাক সংবাদমাধ্যমগুলোতেও এই খবর প্রকাশিত হয়েছে। এমনকী এও শোনা যাচ্ছে, ক্রীড়া জগতের দুই তারকা নাকি আলাদা থাকতে শুরু করেছেন।

খুব শীঘ্রই নাকি শোয়েব এবং সানিয়ার পাকাপাকি বিচ্ছেদ হবে। রিপোর্ট সেই ইঙ্গিত দিচ্ছে। শুধুমাত্র সন্তানের কারণেই যোগাযোগ রেখেছেন দুই তারকা। ইজান মির্জা মালিকের কোপ্যারেন্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি কেউই।

ঠিক কী কারণে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন সানিয়া এবং শোয়েব? একাধিক পাক সংবামাধ্যমের রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে, টেলিভিশন শোর শ্যুটিংয়ের দরুন সানিয়ার সঙ্গে প্রতারণা করেছেন শোয়েব। তিনি নাকি অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি শোয়েব না সানিয়া। ফলে এই জল্পনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে সানিয়া মির্জার সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টে শোয়েবের অনুপস্থিতি কি সত্যিই কাকতালীয়? এহেন প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। বেশ কিছুদিন ধরেই উদাসী পোস্ট দিচ্ছেন সানিয়া। শুক্রবার ছেলে ইজান মালিক মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, “কঠিন সময়ের মধ্যেও কিছু মুহূর্ত আমার কাছে বড্ড স্পেশাল।”

ভারতীয় ক্রিকেট তারকাদের স্ত্রী-রা মাঝেমধ্যেই খেলার মাঠে উঁকি দেন। দর্শক আসনে বসে স্বামীর জন্য চিয়ার করেন তাঁরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট ট্যুরের সময়ও স্বামীদের সঙ্গী হন। বোঝাই যাচ্ছে যে তাঁরাও লাইমলাইটে থাকেন সবসময়। তবে পাক ক্রিকেটারদের স্ত্রীদের কিন্তু এ দেশে অনেকেই চেনেন না। তাঁরাও কিন্তু একইভাবে স্বামীদের পাশে থাকেন। তাঁদের মধ্যে কেউ কেউ নিজেই তারকা।

আবার স্বামীর ছায়াসঙ্গী হয়ে তাঁদের স্টারডমের অংশীদার হন অনেকেই। সৌন্দর্যের দিক থেকেও পরস্পরকে টেক্কা দেন তাঁরা। এশিয়া কাপের লড়াইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার দিনেই এই পরমসুন্দরীদের সম্পর্কে জানা যাক। তালিকায় প্রথমেই রয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতের জনপ্রিয় এই ক্রীড়াবিদ বিয়ে করেছেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিককে। দীর্ঘদিন চুপিসারে প্রেম করেছেন দু’জনে। ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের পুত্রসন্তান ইজান মির্জা মালিক জন্ম নেয়। আজও ভারত-পাকিস্তান ম্যাচের আগে নানাবিধ কটাক্ষের শিকার হতে হয় সানিয়াকে। যদিও এসবে কোনওদিনই কান দেননি তিনি।

যদিও ছ’ দিন আগে ছেলে ইজানের জন্মদিন পালন করেছেন সানিয়া এবং শোয়েব। হাসিখুশিতে ভরপুর ওই অনুষ্ঠানের ছবি আপলোড করেছেন ক্রিকেট তারকা। যেখানে সানিয়া এবং তাঁকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও দুজনে মিলে আলাদা করে কোনও ছবি তোলেননি। তাছাড়া শোয়েবের ফেসবুক পোস্টের ক্যাপশন বেশ তাৎপর্যপূর্ণ। ছেলেকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “যখন তুমি জন্মেছিলে, তখন আমরা জীবনকে অন্যভাবে দেখতে শুরু করেছিলাম। আমাদের জীবন আরও বিশেষ হয়ে উঠেছিল। হয়ত আমরা একসঙ্গে থাকি না। তবে মনে রেখো, বাবা সবসময় তোমার কথা ভাবছে। সবসময় তোমার মুখে হাসি ফোটানোর চিন্তা করছে। আল্লাহ তোমাকে সবকিছু দিক ইজান মির্জা মালিক।”


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।