মনের সুখই আসল সুখ : বুবলী

সংবাদ পাঠিকা হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন শবনম বুবলী। এরপর ডাক পান সিনেমার পর্দায় অভিনয়ের জন্য। প্রথম সিনেমায় তার বিপরীতে নায়ক হন শাকিব খান। এরপর একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেন বেশকিছু সিনেমাতে। সেই থেকে শুরু মন দেয়া-নেয়া, প্রণয় ও শাকিব-বুবলীর বিয়ে।

গত ২৭ সেপ্টেম্বর নেট দুনিয়ায় নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সামনে আসে এ জুটির সন্তান শেহজাদ খান বীর। তবে এই সঙ্গে গুঞ্জন শুরু হয়, বিয়ে হলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী।

বুবলীর ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে তখনও সব ভুলে সিনেমার কাজেই নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। সেই সময় শুটিং করেছেন জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমার। সম্প্রতি তিনি কাজ করছেন নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। গত ২ নভেম্বর থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে চলছে ছবির শুটিং।

শনিবার ( ৫ নভেম্বর) বুবলী কিছু ছবি শেয়ার করেন। সেখানে তাকে দেখা গিয়েছে সাদা রঙের শাড়িতে। ছবির আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে ‘প্রহেলিকা’র শুটিং-এ সিলেটে অবস্থান করছেন তিনি। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘কাজের মধ্যে সুখ আছে।’ আর তা থেকে অনুমান করা যাচ্ছে যে, বুবলী কাজের মাধ্যেমে ব্যক্তিজীবনের সব যাতনা ভুলে থাকার চেষ্টা করছেন।

Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।