‘কাবিলা’কে জড়িয়ে ধরে কান্না করলেন ভক্ত

‘কাবিলা’কে জড়িয়ে ধরে কান্না করলেন ভক্ত

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন জিয়াউল হক পলাশ।

বাস্তবজীবনের থেকে নাটকের চরিত্রেই পরিচিতি বেশি তার। দেশ-বিদেশে ভক্তের সংখ্যাও কম নয় এই অভিনেতার।

সম্প্রতি এক ভক্ত প্রিয় তারকা পলাশকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরেন। সেই সঙ্গে কান্নাও করেন ওই ভক্ত। রাজধানী ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঘটেছে ঘটনাটি।

পলাশকে কাছে পাওয়ার পরে ওই ভক্ত মোবাইল ফোনে ছবি তুলতে চান। কিন্তু কান্নার বানে সেই ছবিও ঠিকমত তুলতে পারছিলেন না। তবে অভিনেতা পলাশ ঠিকই গুরুত্ব দিয়েছেন ভক্তকে। ভক্ত পা ছুঁয়ে ধুলি নিতে চাইলে তা করতে না দিয়ে বরং বুকে টেনে নেন পলাশ।

এদিকে আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে পলাশ অভিনীত ‘ব্যাচেলরস ফুটবল’ নাটক। নির্মাতা কাজল আরেফিন অমি ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে নির্মাণ করেছেন নাটকটি।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চতুর্থ সিজন চলছে। এতে জিয়াউল হক পলাশ ছাড়াও আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, সাবিলা নূর, শিমুল শর্মা, পাভেল, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, লামিমা লাম, আশুতোষ সুজন প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।