ভরদুপুরে পাহাড় দেখালেন শ্রাবন্তী

অনেকেরই সবচেয়ে পছন্দের জায়গা পাহাড়। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও সময় পেলেই ঘুরে আসেন পাহাড়ের ভাঁজে ভাঁজে।

আর সেসব দৃশ্য শুধু নিজেই দেখেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদেরও দেখার সুযোগ করে দেন।
সম্প্রতি লাইট-ক্যামেরা-অ্যাকশনকে ছুটি জানিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি ছুটে গিয়েছেন দূর পাহাড়ে। আর সেখানে ধারণ করা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

অবশ্য এই অভিনেত্রীর সমুদ্রও ভীষণ পছন্দের। কিছু দিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নীল সমুদ্রের জলে অবগাহন করে কাটিয়েছেন একান্ত সময়। শোনা যায়, বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই তিনি মালদ্বীপে গিয়েছেন।

এবার শ্রাবন্তীকে দেখা গেল পাহাড়ে। সবুজে ঘেরা স্বর্গীয় প্রকৃতিতে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। তার পরনে কালো রঙের টি-শার্ট আর প্যান্ট। ছবিতে তার চাহনী যেন কেড়ে নিচ্ছে ক্যামেরার ফোকাস। তাইতো অনুসারীদের মনে ধরেছে কাঁপন।

সেই অনুভূতি অনুসারীরা প্রকাশ করছেন কমেন্ট বক্সে। একজন লিখলেন, ‘জাস্ট ফ্যাবুলাস’, আরেকজন লিখেছেন, ‘লাভলি গার্ল’। কেউ আবার ক্রাশ খেয়েছেন শ্রাবন্তীর এই রূপে। আপলোড করার পর ৬৫ মিনিটেরই শ্রাবন্তীর ওই পোস্টে লাইক পড়েছে প্রায় ১৭ হাজার।

প্রসঙ্গত, শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘লকডাউন’ সিনেমায়। অভিমন্যু মুখার্জি পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী আদৃত রায়, ওম সাহানি ও সোহম চক্রবর্তী প্রমুখ। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ও ‘অচেনা উত্তম’। এছাড়া বাংলাদেশে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমার সঙ্গেও যুক্ত আছেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।