‘প্রথম চ;ড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম’

ছোট পর্দায় বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার এই জনপ্রিয়তার সিংহভাগই এসেছে ব্যাচেলর পয়েন্টের হাত ধরে।

দর্শকপ্রিয় ধারাবাহিকটির ৯৯ এপিসোডে চরিত্রের প্রয়োজনে ফারিয়াকে একাধিকবার সজোরে চ;ড় মারেন অভিনেতা মিশু সাব্বির। ফেসবুকে সেই অভিজ্ঞতা বর্ণনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। চ;ড় খেয়েও দারুণ খুশি তিনি!

ব্যাচেলর পয়েন্টে ফারিয়ার চরিত্রের নাম অন্তরা আর মিশু সাব্বির অভিনয় করছেন শুভর ভূমিকায়। নাটকটিতে শুভ-অন্তরার রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক। দিন তিনেক আগে ৯৯ এপিসোড প্রকাশিত হওয়ার পর অন্তরাকে চ;ড় মারার দৃশ্য নিয়ে আলোচনায় মাতেন তারা। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। প্রথম চ;ড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চ;ড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না।

ফেসবুক পোস্টে ফারিয়া শাহরিন বলেন, অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চ;ড়গুলো মেরেছেন, সেগুলো রিয়াল কিনা। অবশ্যই রিয়াল। এমনকি এই চ;ড়ের সাউন্ডও এডিট করা হয়নি। প্রথম চ;ড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চ;ড়ে;র পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চ;ড়ের অংশটা ভাইরাল হবে।

দর্শকের উদ্দেশে ফারিয়া বলেন, দৃশ্য ধারণের পর এত জোরে চ;ড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি।

এত জোরে চ;ড় খেয়েও আমি খুশি। দর্শকের ভালোবাসার বিনিময়ে ভবিষ্যতে এমন আরও চ;ড় খেতেও আমার কোনো আপত্তি নেই। সবকিছুর জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পরিচালক অমি ভাইকে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।