আমার বর্তমান অবস্থানের পেছনে শাকিবের অবদান অনেক বড় : অপু

শাকিব খানের কারণে সবাই আমাকে সম্মানের চোখে দেখেছে বলে মন্তব্য করেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

তিনি বলেছেন, শাকিবের সঙ্গে কাজ না করলে আজকের অবস্থান আসতে পারতেন না।

শাকিব ও অপু ঢাকাই চলচ্চিত্রের একবিংশ শতকের জনপ্রিয় ও সফল জুটি। এই দুই জুটি দর্শকের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এদিকে সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব, অন্যদিকে শাকিব দেশে ফেরার দিনেই কলকাতায় পাড়ি জমান অপু।

দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, শাকিবকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল। তবে আব্রাহাম খান জয়ের মতো ছেলের মা হয়ে তিনি দারুণ খুশি।

তাদের দুজনার মধ্যে বিচ্ছেদ ঘটলেও সম্মানের কোন ঘটনি নেই জানিয়ে এই অভিনেত্রী জানান, ‘হয়তো আজ আমাদের দুজনের পথ দুই দিকে। কিন্তু সন্তানের বাবা হিসেবে তার (শাকিব) প্রতি আমার সম্মান, শ্রদ্ধা সব সময় থাকবে।’

তার বর্তমানের অবস্থানের পেছনে শাকিবের অনেক বড় অবদান রয়েছে বলেও জানান অপু। তিনি জানান, আমি যেদিন কলকাতায় এসেছি, সেদিই জয়ের বাবা নিউইয়র্ক থেকে ঢাকায় ফেরে। জয় তার বাবার সঙ্গে ছিল। জয়ের প্রতি ওর বাবার ভালোবাসা কী অপরিসীম, তা বলে শেষ করা যাবে না।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।