নেইমারের ভক্ত চিত্রনায়ক আলমগীর, করেন ব্রাজিল

রোববার (২০ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে পালিত হয় রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসব। আয়োজনের মধ্যমণি হয়ে হাজির হন রুনা-আলমগীর।

দেশের কিংবদন্তি তারকা দম্পতি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর। তারা জানান, রুনা ফুটবল খেলা বুঝেন না। তাই দেখেনও না। তবে আলমগীর ফুটবল অনুরাগী। তিনি পেলের দেশ ব্রাজিলের সমর্থক।

এ নায়ক ব্রাজিল সুপারস্টার নেইমারের খেলা ভালোবাসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা নানা প্রসঙ্গের পাশাপাশি বিশ্বকাপ ফুটবল নিয়েও কথা বলেন। রুনা লায়লা বলেন, ‘আমি ফুটবল খেলা বুঝি না। তাই দেখা হয় না।’

নায়ক আলমগীর বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার ভক্ত। ওদের প্র‍তি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন নেইমারের খেলা আমার ভালো লাগে।’

নগদ নিবেদিত রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসবে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। কণ্ঠশিল্পী খুরশিদ আলম, রফিকুল ইসলাম, ফুয়াদ নাসের বাবু, কনা, অভিনেত্রী পূর্ণিমা, রুনা খানসহ আরও অনেকেই এসেছিলেন বাংলাদেশের গানের পাখি রুনাকে শুভেচ্ছা জানাতে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।