বিয়ের পর বুবলীকে প্রথম যেখানে নিয়ে যান শাকিব

ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। বাস্তব জীবনেও তারা আলোচনার কেন্দ্রে থাকেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনেছেন এই দম্পতি।

সন্তানকে প্রকাশ্যে আনার পর শাকিব-বুবলীর সংসার ভাঙার গুঞ্জন ওঠে। সবকিছুকে ছাপিয়ে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় বুবলীর পোস্ট থেকে তেমনই ইঙ্গিত মিলেছে।

সোমবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে স্বামীর সঙ্গে তাজমহল ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন নায়িকা।

বুবলী লিখেছেন, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোয়ার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য তিনি আমাকে ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন। এটি আমার খুব প্রিয় একটি ছবি।

এদিকে গত রোববার (২০ নভেম্বর) ছিলো বুবলীর জন্মদিন। স্ত্রীর বিশেষ দিনটি উপলক্ষে তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন শাকিব। নাকফুলটি হাতে নিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েন নায়িকা।

তিনি মনে করেন, এ উপহার তার জন্য অন্য রকম ভালোবাসার বহিঃপ্রকাশ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।