অবশেষে সাইমনের সঙ্গেই বুবলীর বিয়ে!

কথা ছিল ২৫ তারিখ চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে হবে!

গোপনে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু আর আগেই এ জুটির বিবাহ সম্পন্ন হয়ে গেলো! খবরটি নিশ্চিত করেছেন পরিচালক জসিমউদ্দিন জাকির।

ফেসবুকে সাইমন-বুবলীর বিয়ের কিছু স্থিরচিত্র প্রকাশও করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বিয়ের কনে ও বরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সবাই।

বিয়ের সমস্ত ঘটনাটি ঘটেছে সিনেমার গল্পে। ‘মায়া : দ্য লাভ’ নামে একটি সিনেমায় জুটি হয়েছেন সাইমন-বুবলী। আর সেখানে গল্পের প্রয়োজনে বিয়ে করেন তারা।

নির্মাতা জসিমউদ্দিন জাকির বলেন, ‘আমার ছবির নায়ক-নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠানের শুটিং করছি। এছাড়া আরও কিছু চমক থাকবে ছবিতে। তা পরবর্তীতে আপনাদের বলব।’

সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।