জেমসের কনসার্টে সিয়ামকে চু;মু দিয়ে চ;ড় খেলেন সুনেরাহ

জেমসের কনসার্ট। মঞ্চের সামনে হাজার হাজার দর্শক। নগরবাউল গাইছেন ‘দুষ্টু ছেলের দল’। একেবারে সামনের সারিতে হুডি পরা সিয়াম আহমেদ। পাশেই সুনেরাহ বিনতে কামাল।

কনসার্টের তালে তালে দুলছেন তিনি, আর হুডির ফাঁক দিয়ে মাঝে মাঝে সিয়ামের দিকে তাকাচ্ছেন। আচমকা একপ্রকার জোর করেই জড়িয়ে ধরে গভীর চু;মু দিলেন সুনেরাহ।

দুই হাতে তরুণীকে দূরে ঠেলে দিয়ে কষে চ;ড় বসিয়ে দেন গালে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য টাউন। অবশেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী সুনেরাহ। তিনি লিখেছেন ‘এখানে আমি আর সিয়াম ছিলাম না। এখানের দুজন—প্রিয়ম এবং লুমিন।

যারা আমাদের পরবর্তী সিনেমা অন্তর্জালের দুটি চরিত্র। অনেকেই এটা সত্যি বলে বিশ্বাস করেছেন, বিষয়টি আমরা আমাদের অভিনয় গুণ হিসেবেই নেব।’ পোস্টের শেষে মজা করে সুনেরাহ লেখেন, ‘যারা আমাকে চেনেন তাঁরা কি এটা বিশ্বাস করেন যে, আমি থাপ্পড় খেয়ে চলে যাওয়ার মেয়ে?’

উল্লেখ্য, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরাহ। এরপর থেকে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।