চু;মুর ভিডিও নিয়ে যা বললেন সিয়ামের স্ত্রী

ব্যাকগ্রাউন্ডে বাজছে জেমসের ‘দুষ্টু ছেলের দল’ গানটি। অসংখ্য দর্শক গানের তালে নাচছেন। চারপাশে খেলা করছে বাহারি আলো। দর্শক সারিতে রয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আকস্মিকভাবে সুনেরাহ সিয়ামের গালে চু;মু খান।

কিন্তু সিয়াম রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সুনেরাহকে থাপ্প;ড় মারেন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। যা ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়।

ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করেন— জেমসের কোনো কনসার্টে এ ঘটনা ঘটেছে। যদিও এ তথ্য সঠিক নয়। বরং ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ের একটি দৃশ্য এটি। দৃশ্যের প্রয়োজনে পরিকল্পিতভাবে এমনটা করেছেন সিয়াম-সুনেরাহ। তুমুল আলোচনার মাঝে চু;মু ও চ;ড় কাণ্ডের বিষয়ে মুখ খুলেছেন সিয়ামের স্ত্রী শাম্মা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শাম্মা। এ ঘটনার বিষয়ে সিয়াম ঘরণী বলেন—‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু; সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চু;মু দেয় নাই আর চ;ড়;টাও রে;গে মা;রে নাই।’

ভিডিও ক্লিপটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর শাম্মার ফেসবুকে মেসেজের বন্যা বইয়ে গেছে। তা জানিয়ে শাম্মা বলেন, ‘আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটি;ফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।’

দৃশ্যটি শুটিংয়ের হলেও খুবই বাস্তবসম্মত হয়েছে। তাই অনেকে বিষয়টিকে বাস্তব ভেবেছেন। শাম্মা নিজেও দ্বিধায় ছিলেন। তা জানিয়ে শাম্মা বলেন, ‘যাই হোক, এটি এতটাই বাস্তব লাগছিল যে, দৃশ্যটি বুঝতে আমারও কয়েক সেকেন্ড সময় লেগেছে!’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।