চিত্রনায়িকা মৌ’কে বুকে জড়ালেন জায়েদ খান!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে অনেকদিন পর সিনেমার শুটিংয়ে ফিরেছেন জায়েদ খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। ফেসবুকে শুটিংয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন জায়েদ খান।

জানা যায়, ‘বাহাদুরী’ সিনেমার মধ্যদিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন জায়েদ খান। তার সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান।

২০১৭ সালের ২৫ এপ্রিল বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর বেশকিছু অংশের শুটিং হওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে সিনেমার বাকি কাজ বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। অবশেষে জটিলতা কাটিয়ে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শুরু হয়েছে।

গত ২৪ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আজ জায়েদ-মৌ রাজধানীর মিরপুর, পল্লবী থানা ও এর আশেপাশের বিভিন্ন লোকেশানে শুটিংয়ে অংশ নিয়েছেন।

আজকের শুটিং দিয়ে শেষ হচ্ছে পুরো সিনেমার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘বাহাদুরী’।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।