হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের চু;ম্ব;ন-থা;প্পড় ইস্যুতে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছে।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, দর্শকসারিতে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছিলেন সিয়াম আহমেদ। তার পাশেই দাঁড়ানো ছিলেন সুনেরাহ। হঠাৎ নায়কের গালে চু;মু দেন তিনি। এমন কাণ্ডে মেজা;জ হারান সিয়াম।
কষে চ;ড় মারেন সুনেরাহকে। এমনকি ধাক্কা দিয়ে দূরেও ঠেলে দেন তাকে। এরপরই সেখান থেকে চলে যান অভিনেত্রী।
এ প্রসঙ্গে সুনেরাহ গণমাধ্যমে জানিয়েছেন, সিয়াম সত্যিই চ;ড়টা বেশ জোরে মেরেছে। চ;ড় খেয়ে খুব ব্যথা পেয়েছি। এমনকি গালও কেটে গেছে। তবে কেউ ভুল বুঝবেন না। কারণ, এটি সিনেমার শুটিংয়ের অংশ ছিল। এতে আমাদের কোনো হাত নেই। ওখানে থাকা কোনো দর্শক ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন।
তবে চ;ড় খেয়ে হজম করতে পারেননি সুনেরাহ। আর তাই প্রতিশোধ নিয়েছেন তিনি। সুযোগ পেয়ে সিয়ামের গালে বসিয়ে দিয়েছেন একের পর এক চ;ড়। আর এ কাজে তাকে সাহায্য করেছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি সিয়ামের দুই হাত ধরে রেখেছিলেন।
সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন সিয়াম। ক্যাপশনে লিখেছেন, থাপ্পড়ের প্রতিশোধ।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

