ব্রাজিল সাপোর্টার দিয়ে রাস্তা পরিষ্কার করালেন নিলয়!

ব্রাজিল সাপোর্টার দিয়ে রাস্তা পরিষ্কার করালেন নিলয়!

কাতার বিশ্বকাপ ফুটবল আসর ইতোমধ্যে জমে উঠেছে। ফুটবলের বিশাল এই আয়োজন ঘিরে ভক্ত-সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত।

বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা একটু বেশি। দুই দলের সমর্থকের মধ্যে তর্ক-বিতর্ক লেগেই থাকে। এসব শুধু সাধারণ মানুষের মধ্যে না, তারকাদের মধ্যেও হয়ে থাকে। তবে শুধুই তা বিনোদনের উদ্দেশে।

ছোটপর্দার জনপ্রিয় তারকা নিলয় আলমগীর। সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করে নিয়েছেন এই অভিনেতা। বিশ্বকাপ ফুটবলের আসরে তার প্রিয় দল আর্জেন্টিনা। পছন্দের দলকে নিয়ে সোশ্যালে বিভিন্ন সময় পোস্ট করতেও দেখা গেছে তাকে।

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের সঙ্গে মাঠে নামে ব্রাজিল দল। এদিন ঘাম ঝরিয়ে বেশ লড়াইয়ের পরে প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ব্রাজিল দল।

এদিকে ব্রাজিল দলের জয়ে রসিকতা করতে ভুল করেননি অভিনেতা নিলয় আলমগীর। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ব্রাজিল দলের সমর্থক। যা অভিনেতার ফেসবুক স্ট্যাটাসে জানা যায়। আর স্ত্রীর পছন্দের দল ব্রাজিলের জয় হওয়া নিয়েই রসিকতা করেছেন নিলয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় অফিশিয়াল ফেসবুক পেজে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে তার স্ত্রীকে নীল রঙের আবায়ায় দেখা যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘ব্রাজিলের সাপোর্টার দিয়ে শ্রীমঙ্গলের রাস্তাটা পরিষ্কার করালাম।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।