কিসের তাড়ায় রাতে দ্রুত বিছানায় যেতে চান কিয়ারা?

বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বছর জুড়ে আলোচনায় আছেন তিনি। সিনেমাও মুক্তি পেয়েছে একের পর এক। বছর শেষে মুক্তি পেল ‘গোবিন্দ নাম মেরা’।

সেই সিনেমার প্রচারে কপিল শর্মা শোতে যান তিনি। সঙ্গে ছিলেন সহঅভিনেতা ভিকি কৌশল। সেখানেই কিয়ারার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস নিয়ে বেজায় রসিকতা করলেন কপিল। জানতে চাইলেন, কিসের এত তাড়া রাতে ঘুমোতে যাওয়ার!

নিয়মে বাঁধা কিয়ারার জীবন। সেটার নড়চড় একেবারেই পছন্দ নয় অভিনেত্রীর। রাতের কোনো ফিল্মি পার্টি যে কারণে এড়িয়ে যান তিনি। ১০টা বাজলেই বিছানায় যেতে হবে তাকে।

কিয়ারার এ কথা শুনেই কপিল তাকে পাল্টা প্রশ্ন করে বসেন, সকালে উঠে কি আপনাকে অক্ষয় কুমারকে ঘুম থেকে তুলতে যেতে হয়? কপিলের এমন কথা শুনে হেসে ওঠেন কিয়ারাও।

গত শুক্রবারই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এখানে ভিকি কৌশলকে দেখা গেছে গোবিন্দর চরিত্রে। অন্য দিকে, কিয়ারাকে দেখা যাচ্ছে ভিকির প্রেমিকার চরিত্রে, স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি।

মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে ২০২৩ সালে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।