সব হারিয়ে নিঃস্ব অনন্ত জলিল এখন উবার চালক!

ঢাকাই সিনেমার আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। তবে সব হারিয়ে এই নিঃস্ব অভিনেতা এখন উবার চালক! বগুড়ার বিভিন্ন এলাকায় ভাড়ায় গাড়ি চালাচ্ছেন তিনি। তবে বাস্তবে নয়, তার পরবর্তী সিনেমা ‘কিল হিম’ সিনেমার জন্য উবার ড্রাইভার হয়েছেন নায়ক।

অনন্ত জলিল জানান, ‘১৬ ডিসেম্বর থেকে আমরা শুট করছি। সব হারিয়ে নিঃস্ব হওয়া উবার ড্রাইভার চরিত্রের শুটিং করছি। আমাকে কখনো কিলার, কখনো ড্রাইভারসহ নানা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।’অনন্ত আরও জানিয়েছেন, ‘এই সিনেমার জন্য কিছুটা মার্শাল আর্ট শিখেছি। বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছি।’

জানা যায়, বগুড়াতে সিনেমাটির ৯০ ভাগ কাজের টানা দৃশ্যধারণ হবে। সিনেমাটিতে অনন্তের বিপরীতে দেখা যাবে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। এ ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, চিত্রনায়ক রুবেল, কলকাতার রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকেই।

সুনান মুভিজ প্রযোজিত সিনেমাটির জন্য অনন্ত পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা। আর বর্ষা পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ টাকা বলে দাবি সিনেমাটির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালের।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।