এক কনসার্টে গান গেয়ে ২৫৩ কোটি নিলেন বিয়ন্সে!

বিশ্বখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি কনসার্ট করেছেন তিনি। আর সেই কনসার্টের জন্য যে টাকা নিয়েছেন তা শুনলে চোখ কপালে উঠতে পারে আপনার!

দুবাইয়ের বিলাসবহুল হোটেল আটলান্টিস দ্য রয়্যালের এই কনসার্টের জন্য ২ কোটি ২৪ লাখ ডলার নিয়েছেন বিয়ন্সে। যা বাংলাদেশি মুদ্রায় ২৫৩ কোটি টাকার বেশি!

জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) দুবাইয়ের ওই বিলাসবহুল হোটেলে পারফর্ম করেন বিয়ন্সে। এদিন গায়িকা হাজির হয়েছিলেন হলুদ গাউনে। কনসার্টটিতে গায়িকা পারফর্ম করেন তার আলোচিত গান ‘ব্রাউন স্কিন গার্ল’। যে গানে মায়ের সঙ্গে পারফর্ম করেন বিয়ন্সের এগারো বছর বয়সী কন্যা আইভি কার্টারও।

৪১ বছর বয়সী গায়িকার কনসার্টটিতে অবশ্য সাধারণ ভক্তদের অংশগ্রহণের সুযোগ ছিল না, হাজির ছিলেন কেবল আমন্ত্রিত অতিথিরাই।

উল্লেখ্য, অনেক দিন গানে নিয়মিত ছিলেন না বিয়ন্সে। দীর্ঘ বিরতির পর গত বছর মুক্তি পায় তার একক স্টুডিও অ্যালবাম ‘রেনেসাঁ’।

জনপ্রিয়তার পাশাপাশি অ্যালবামটির জন্য সমালোচকদেরও বেশ প্রশংসা কুড়ান গায়িকা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।