‘সে;ক্স ও শাহরুখ দুটোই বিক্রি হয়’, বোমা ফাটালেন নেহা

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ জ্বরে এখন গোটা বিশ্ব কাবু। এই সিনেমার মাধ্যমে কাশ্মীরে ৩২ বছর পর হাউজফুলও হয়েছে প্রেক্ষাগৃহ। গত ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিসে রেকর্ড গড়ে যাচ্ছে পাঠান।

৫৭-তে এসে ভেলকি দেখালেন বলিউড বাদশাহ। যারা সিনেমাটি বয়কটের ডাক দিয়েছিলেন, তারাও এখন প্রশংসা করতে ব্যস্ত পাঠানের। আর শাহরুখ ম্যাজিকেই ভর করে চারদিনে ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি অতিক্রম করেছে সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের খবর বলছে, বলিউডে যখন পাঠান নিয়ে প্রশংসার জোয়ার বইছে, সেই সময় নিজের ২০ বছরের পুরোনো একটি মন্তব্যের কথা মনে করালেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সোশ্যালে তার পুরোনো মন্তব্যটি শেয়ার করেছিলেন এক নেটিজেন। সেই মন্তব্যকেই রিটুইট করেছেন অভিনেত্রী।

নেহা লিখেছেন, ‘২০ বছর পার হয়েছে। আমার বক্তব্যটা একদম সত্যি। তা আজও মিলে যাচ্ছে। এটা কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, এটা একজন রাজার সাম্রাজ্য।’

বলিউড অভিনেত্রী ২০ বছর আগে কী বলেছিলেন? নায়িকা সেই সময় বলেছিলেন, ‘একমাত্র সে;ক্স ও শাহরুখ খান বিক্রি হয়।’

প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এতে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। বিপরীতে দীপিকাকে দেখা গেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টের ভূমিকায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।