আমেরিকায় জমে উঠেছে শাকিব খান-মারুফের আড্ডা

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বাবা কাজী হায়াতের পরামর্শেই দেশ ছেড়েছেন বলে এমনটা জানিয়েছিলেন এই অভিনেতা।

কাজী মারুফ দেশের বাইরে অবস্থান করলেও সেখান থেকেই মাঝে মাঝে দেশের তারকা শিল্পীদের সঙ্গে আড্ডা দিয়ে থাকেন। সেই তালিকায় এবার ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শাকিব খান এর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে নয় মাস ছিলেন। সেই সময় নিউ ইয়র্কের বিভিন্ন বাঙালি পরিবারের আয়োজনে অনুষ্ঠানগুলোয়ও দেখা যেত তাকে। এছাড়া নায়ক মারুফকেও দেখা যেত সেসব অনুষ্ঠানে। বিভিন্ন অনুষ্ঠানে প্রায় একসঙ্গেই দেখা যেত শাকিব-মারুফকে।

এদিকে সম্প্রতি আবারও নিউ ইয়র্ক অবস্থান করছেন শাকিব। সেখানে কেন এবং কী কারণে গেছেন তা জানাননি এই নায়ক। তবে সেই নিউ ইয়র্কে এবার ফের একসঙ্গে দেখা গেল এই দুই নায়ককে।

সম্প্রতি কাজী মারুফ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাদের দু’জনকে একসঙ্গে কফি পান করতে দেখা গেছে। মারুফ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হট কফি অ্যান্ড উইথ রিয়েল সুপারস্টার শাকিব খান।’

মারুফের পোস্ট করা ছবি নজর এড়াতে পারেনি নেটিজেনদের। সেখানে প্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখে নানা রিঅ্যাকশনে ভরিয়ে দেন শাকিব-মারুফের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রসঙ্গত, প্রথম সিনেমায় অভিনয় করে খুব কম অভিনেতাই তারকাখ্যাতি পান। কাজী মারুফের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যেতে থাকেন কাজী মারুফ। শুধু যে অভিনয় থেকেই দূরে তা নয়, এখন তিনি দেশ থেকেও বহু দূরে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার হাল ধরে রেখেছেন শাকিব খান। শুধু দেশে নয়, ওপার বাংলাতেও পর্দা মাতিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন এ নায়ক।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।