ফের এক হলেন ইমন-দীঘি

শিশুশিল্পী হিসেবেই অভিনয়ে প্রার্থনা ফারদীন দীঘি বাজিমাত করেছেন। সিনেমাতে অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শিশুশিল্পীর ইমেজ কাটিয়ে ওঠার পর দীঘি অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেছেন।

এ ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হলেন এ অভিনেত্রী। শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ।

সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন। তাদের সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চাষি আলম ও সীমান্ত আহমেদ ছিলেন।

এ প্রসঙ্গে দিঘী বলেন, ‘এমন একটা চমৎকার গানের ভিডিওর অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শুনলে এমনিতেই শরীরে দুলুনি চলে আসে। আমি নিশ্চিত গানটি এখন থেকে আমাদের বিয়ে-শাদীর আনন্দ আয়োজনের একটি অংশ হয়ে উঠবে।

নায়ক ইমন বলেন, ‘বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করলেও এ ধরনের একটা মজার ভিডিওতে আমার অংশগ্রহণ এই প্রথম। কাজটি করতে গিয়ে আমি খুব উপভোগ করেছি।

গানটি নিয়ে সায়েরা বলেন, ‘বিয়ে-শাদীর উৎসব আয়োজনে নাচ, গান আর মজা করতে একটু ফাস্ট বিটের মজার গান প্রয়োজন হয়। আমাদের বাঙলিদের বিয়ের অনুষ্ঠানগুলোতে ও ভিডিওতে ভিনদেশি গানের ব্যবহার খুব বেশি। আমাদের এ গানটি বাঙলিদের বিয়ের আয়োজনের প্লে লিস্ট থেকে ভিনদেশি ট্র্যাকের ব্যবহার কমিয়ে আনার ট্রেন্ড সেট করতে পারলেই আমাদের উদ্যোগ সার্থক হবে। আশা করি, এখন থেকে এ ধরনের আয়োজনগুলোতে অন্তত ১টি ভিনদেশি ট্র্যাক রিপ্লেস করতে সক্ষম হবে আমাদের এ গানটি। আমাদের দেখানো পথে আরও অনেকেই হাঁটবে এটাই আমাদের আশা।

জানা গেছে, গানটি গত (২ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।