শাকিব খানের অফিসে ছেলে বীর, যা বললেন বুবলী!

গত ১৪ জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুবাই গিয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। সেখান থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে।

এ সফরে দুই সপ্তাহের মতো দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ১ ফেব্রুয়ারিতে পা রাখেন ঢাকায়। দেশে ফেরার দিন পাঁচেক পর বাবা শাকিব খানের অফিসে দেখা গেলো ছেলে শেহজাদ খান বীরকে।

সোমবার রাত ৯টা ২৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা বুবলি। ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভিশন প্রিয়। সে তার নিজের স্টাইলে খেলে।’

মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় শাকিবপুত্রের ছবি। শেহজাদকে শুভ কামনা জানায় নেটিজেনরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এ বছরের ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

ওই দিন সন্তানের ছবি প্রকাশ করে বুবলী লিখেছিলেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।