আমার চেয়ে বেশি টেনশন করে শাকিব : অপু বিশ্বাস

অপু বিশ্বাস বিচ্ছেদের পর শাকিব খানকে দুচোখে দেখতে পারতেন না। মাঝে মাঝেই প্রাক্তন স্বামীকে খুঁচিয়ে কথা বলতেন। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। সম্পর্ক জোড়া না লাগলেও অপু বদলে গেছেন। কী এক কারণে সারাক্ষণ প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার জানালেন পুত্র জয়কে নিয়ে তার চেয়ে বেশি চিন্তা শাকিবের।

সম্প্রতি অপু বলেন, ‘সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে।

আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ। তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না।

ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে।’

প্রসঙ্গত, ৭০টির বেশি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব-অপু। ২০০৮ সালে তারা গোপনে বিয়ে করেন।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের পুত্র আব্রাহাম খান জয়। ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।