নায়িকাকে ধরে সবার সামনে চু’মু খেলেন ভক্ত!

সরল মনে ভক্তের সঙ্গে কথা বলেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা। প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চু’মু খেলেন ভক্ত! অপূর্ব রানা পরিচালিত ‘দ্যা রাইটার’ সিনেমার শুটিং করতে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এই অভিনয় শিল্পীকে। সোমবার (২২ মে) ঢাকার ধামরাইয়ে থ্রিলারধর্মী এই সিনেমার শুটিং চলছিল। শুটিং সেটেই এমন বিব্রতকর ঘটনা ঘটে।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আজ সকালে আমার নতুন সিনেমা ‘দ্যা রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার না কি বাবা-মা কেও নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি।

কিন্তু পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে না কি কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে।

এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চু’মু খেয়ে বসে। আচমকা এমন একটি ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি।

এই চিত্রনায়িকা আরও বলেন, আমরা অভিনেত্রী। আমাদের কাজের মূল লক্ষ্য দর্শকদের আনন্দ দেওয়া। তাই আমরা সবসময় দর্শকদের ভালোবাসা পেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেজন্য কখনো কোনো ভক্ত কোনো আবদার করলে সেটি পূরণ করার চেষ্টা করি। কিন্তু আজকের এই ঘটনাটি আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে আমার মায়া হওয়ায় তাকে কাছে টেনে নিয়েছিলাম। তবে সে যে কাজটা করল, এতে মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেল। এখন থেকে মানুষকে সহজে বিশ্বাস করব না।

উল্লেখ্য, ঢাকার ধামরাইয়ের ফিল্ম ভ্যালি শুটিং স্পটে চলছে অপূর্ব রানা পরিচালিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘দ্যা রাইটারের’ আউটডোর শুটিং। সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। পাশাপাশি পুলিশ কর্মকর্তার চরিত্রে নায়িকার অভিনয় করছেন শিরিন শিলা। থ্রিলারধর্মী এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।