বর্তমান সময়ের চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচিত ইয়ামিন হক ববি। তার অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’ গত (১১ জুন) সেন্সর ছাড়পত্র পায়। রাশিদ পলাশের পরিচালনায় সিনেমাটির ফাস্ট লুক পোস্টার প্রকাশ পেল রোববার (১৬ জুলাই)। এই পোস্টার প্রকাশের মাধ্যমেই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে বলে জানান এর নির্মাতা।
নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি একটি থিম পোস্টার। এরপরে আরও কিছু পোস্টার প্রকাশ হবে ধারাবাহিকভাবে। আসছে সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানান তিনি।
সিনেমার প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেই বাজারটা আমরা ধরতে চাই। ‘ময়ূরাক্ষী’ দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।
রাশিদ পলাশ বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।
‘ময়ূরাক্ষী’-তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
